নিজস্ব প্রতিবেদক: পৌর বিএনপির সভাপতি কাজী কামাল হোসেন জামায়ত-ই-ইসলামকে মুনাফিকি সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন। এসময় তিনি মন্তব্য করেন, একটা মুনাফিকি সংগঠন মাগরিবের নামাজের আগে তাদের প্রার্থীর বক্তব্যে সিস্টেম করে মাগরিবের নামাজের দোহাই দিয়ে ওয়াদা করায় যে, আপনারা দাড়ি-পাল্লায় তাদের প্রতীকে ভোট দিবেন কিনা?
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ মাঠে উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীদের সাথে পিরোজপুর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মঞ্জুর সুমনের সাথে কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্যে কাজী কামাল হোসেন ওই মন্তব্যে করেন।
তিনি আরও বলেন, আমাদের কোন বক্তা এই হাউসে মাগরিবের নামাজের দোহাই দিয়ে কাউকে ওয়াদা করায় না। কিন্তু ওনারা বিভিন্ন ছলচাতুরি দিয়ে ওয়াদা নেওয়ায়। ওয়াদা নিয়ে বলে এই আপনারা ওয়াদা দিয়েছেন আমাদের সাথে থাকবেন।
এসময় কাজী কামাল হোসেন সতর্ক করে বলেন, এই মুনাফিকদের ব্যাপারে সতর্ক হতে হবে। যুবদলের প্রত্যেকটা নেতাকর্মী প্রত্যেক পাড়া মহল্লায় গিয়ে গিয়ে বলবেন, এই মুনাফিকরা যে ওয়াদা নিবে, যখন ওয়াদা নিতে চাইবে তখন তাদের ওই বাড়ীর গাছের সাথে বেধে রাখতে হবে।
এছাড়াও তিনি বলেন, আমাদের প্রতিপক্ষ অনেক। দেশ নায়ক তারেক রহমান একটা কথা বলছিল, আগে শত্রু ছিল একটা প্রকাশ্য। সেটা ছিল আওয়ামী লীগ। এখন কিন্তু আমাদের অপ্রকাশিত শত্রুর অভাব নেই। তবে, আমাদের একটি বড় শত্রু আছে মুনাফিক। যে, সংগঠনটির প্রত্যেকটা কর্মকান্ড মুনাফিকি। তাই মোনাফেক থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক মো.নজরুল ইসলাম খান।
