নির্বাচন নিয়ে পরিস্থিতি দেখছেন আনোয়ার হোসেন মঞ্জু

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টি-জেপির প্রধান আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর-২ আসন থেকে নির্বাচন প্রসঙ্গে স্বরূপবার্তাকে জানিয়েছেন, তিনি পরিস্থিতি দেখছেন কি অবস্থা দাঁড়ায়। এরপর সিদ্ধান্ত নিবেন।

২৩ নভেম্বর (রবিবার) স্বরূপবার্তার সাথে মুঠোফোনের আগামী নির্বাচনে অংশ নেয়া নিয়ে আলাপে তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি বলেন, ৭/৮ বার তো হয়েছ। শখেরও তো একটা সীমা থাকা উচিৎ। উল্লেখ্য, ১৯৮৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি টানা সাংসদ নির্বাচিত হয়েছেন । যদিও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে গিয়েছিলেন নৌকা প্রতীকে নির্বাচন করা জাতীয় পার্টির (জেপি) এই প্রধান।

এসময় তিনি নির্বাচন নিয়ে আশংকা প্রকাশ করে বলেন, অন্যান‍্য নির্বাচন যেভাবে হয়েছে সেই ভাবেই হবে হয়তো। শান্তি হবে না। আমার আশংকা।

এর কিছুদিন আগে তিনি গুলশানে জি এম কাদেরবিরোধী জাতীয় পার্টি (জাপা) নেতাদের কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন মঞ্জু বলেছিলেন, এখন সরকার বলছে, সংস্কার করতে হবে। সংস্কার কি আমরা করিনি? শিক্ষানীতি, ওষুধ নীতি, উপজেলা পদ্ধতি- এ সবই সংস্কারের অংশ ছিল। এখন সংস্কারের জন্য বিদেশ থেকে লোক ভাড়া করতে আনতে হয়। তারা কীভাবে সংস্কার করবে? তারা সংস্কারের প্রস্তাবনা দিতে পারে। কিন্তু তা বাস্তবায়ন করতে হলে নির্বাচিত সংসদ লাগবে। নির্বাচনে কথা উঠছে, কিন্তু কীভাবে নির্বাচন হবে? আদৌ নির্বাচন হবে কিনা জানি না।

সব মিলিয়ে আনোয়ার হোসেন মঞ্জু নির্বাচনে আসার বিষয় পরিষ্কার না করলেও তিনি ভাবছেন বলে জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *