মা-বোনদের জোর করে গৃহবন্দি করে রাখব না: শামীম সাঈদী

নিজস্ব প্রতিবেদক: আমরা আমাদের মা-বোনদের জোর করে হাত মোজা ও পায়ে মোজা পরিয়ে গৃহবন্দি করে রাখব না বলে মন্তব্য করেছেন পিরোজপুর-২ আসনের (নেছারাবাদ কাউখালী ও ভান্ডারিয়া) জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শামীম সাঈদী

শনিবার (২২ নভেম্বর) বিকেলে নেছারাবাদ উপজেলার ৪ নং আটঘর-কুড়িয়ানা ইউনিয়নে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম এখানে উগ্রতার কোনো স্থান নেই। বাংলাদেশ জামায়াতে ইসলামী পরিচালিত সব প্রতিষ্ঠানেই নারীরা নিরাপত্তা ও মর্যাদার চাদরে থেকেই স্বাভাবিকভাবে তাদের দায়িত্ব পালন করে আসছেন। ইসলাম ধর্ম কখনো নারীদের অসম্মান করে না।

হিন্দু ভোটারদের উদ্দেশ্যে বলেছেন, স্বাধীনতার পরে বিগত ৫৪ বছরে জামায়াতের কোন নেতা-কর্মী হিন্দু ভাইবোনদের পরিবার বা ব্যবসা প্রতিষ্ঠানে কোন আক্রমণ করে নাই। জামায়াতে ভোট দিলে ভিন্ন ধর্মাবলম্বীরাও নিরাপদে থাকবে।

ভোট নিয়ে তিনি আরও বলেন, টাকার বিনিময়ে ভোট দিলে আপনি সেই প্রার্থীর কাছে দায়বদ্ধ হয়ে পড়বেন। এটি আপনার আমানতের খেয়ানত। যারা টাকার বিনিময়ে ভোট নেয়, তারা ক্ষমতায় গিয়ে জনগণের আমানত রক্ষা না করে উন্নয়ন প্রকল্পের টাকা আত্মসাৎ করে। তাই আমানত রক্ষা করুন, সৎ, ন্যায় ও ইনসাফের পক্ষে থাকুন।

তিনি আরো বলেন, দেশের উন্নয়ন, সুশাসন ও মানুষের নিরাপদ ভবিষ্যত গড়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জামায়েতকে রাষ্ট্রক্ষমতায় আনতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *