নেছারাবাদে ‘ইয়ুথ ফর দ্যা সুন্দরবন’ সংগঠনের সরকারি নিবন্ধন লাভ

পিরোজপুরের নেছারাবাদে তরুণদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইয়ুথ ফর দ্যা সুন্দরবন নেছারাবাদ’ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবন্ধিত যুব সংগঠন হিসেবে স্বীকৃতি পেয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) পিরোজপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে সংগঠনের দায়িত্বশীল সদস্যদের হাতে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন সনদ তুলে দেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল হাই মল্লিক এবং সহকারী পরিচালক মমিনুল হক বকাউল।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সুবর্ণা আক্তার, সাধারণ সম্পাদক হারিসুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোসাঃ ফাহিমা, সাংগঠনিক সম্পাদক রিয়াদুল ইসলাম এবং দপ্তর সম্পাদক রাজু আহম্মেদ রাজসহ অন্যান্য সদস্যরা।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, সুন্দরবন সংরক্ষণ, পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করাই তাদের মূল লক্ষ্য। সরকারি নিবন্ধন পাওয়ার ফলে তাদের কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল হবে বলে তারা আশা প্রকাশ করেন।

এ বিষয়ে স্থানীয়রা জানান, এ ধরনের সংগঠন পরিবেশ রক্ষা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারা সংগঠনের সার্বিক সাফল্য কামনা করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *