নেছারাবাদে গাঁজা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

পিরোজপুরের নেছারাবাদে গাঁজা সেবনের অপরাধে সাইফুল ইসলাম আরিফ (২১) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১২ জুলাই) দুপুরে উপজেলার পশ্চিম সোহাগদল শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ সংলগ্ন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় প্রকাশ্যে গাঁজা সেবনের অভিযোগে সাইফুল ইসলাম আরিফকে আটক করা হয়। পরে অপরাধ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নেছারাবাদ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রায়হান মাহামুদ।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহামুদ বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য একটি ভয়াবহ অভিশাপ। মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে নেছারাবাদে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। মাদক সেবন, বহন ও ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
মোবাইল: 01711952372
তারিখ: ১২.০৬.২৬

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *