নেছারাবাদে রমজানে বাজারদর নিয়ন্ত্রণ অভিযানে ১২ হাজার টাকা জরিমানা

নেছারাবাদের মিয়ারহাট বন্দরে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর নিয়ন্ত্রণ ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে স্বরূপকাঠি উপজেলার মিয়ারহাট বন্দরে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশিষ রায়।

অভিযান চলাকালে খাদ্যপণ্যে ক্ষতিকর রং ব্যবহার, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অন্যান্য অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো- মক্কা মদিনা মুসলিম মিষ্টান্ন ভান্ডার: ৫ হাজার টাকা, সিংগারা পয়েন্ট: ১ হাজার টাকা, সালমা রাইচ মিল: ৪ হাজার টাকা ও হৃদয় পোল্ট্রি ফিড: ২ হাজার টাকা।

অভিযান শেষে সহকারী পরিচালক দেবাশিষ রায় বলেন, রমজান উপলক্ষ্যে ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, ভোক্তাদের স্বার্থ ক্ষুণ্ন করে এমন কোনো অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *