স্বরূপবার্তা প্রতিবেদক: সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল পিরোজপুর জেলা শাখার আওতাধীন নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলা শাখার ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল পিরোজপুর জেলা শাখার সভাপতি মো. সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক সরদার রিয়াদ নূর পরশের যৌথ স্বাক্ষরে এই কমিটি অনুমোদন হয়।
নবগঠিত এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এম. ফিরোজ মাহমুদ (রাজু), সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ শহিদুল ইসলাম (হান্নান) এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. সোহরাব হোসেন।
এছাড়াও কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন মো. সাদ্দাম হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, কোষাধ্যক্ষ মোসা. কানিজ, প্রচার সম্পাদক মো. সাইফুল ইসলাম (মিরাজ), দপ্তর সম্পাদক মো. ইব্রাহিম, অর্থ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুব হোসেন, আইন বিষয়ক সম্পাদক উত্তম কুমার চন্দ, ক্রীড়া সম্পাদক মো. আমিনুল ইসলাম (নির্জন), সাংস্কৃতিক সম্পাদক মো. মাহমুদ হাসান (উজ্জল), ধর্ম সম্পাদক মো. আল আমিন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. জিয়াদুল ইসলাম খান (মনির), মহিলা বিষয়ক সম্পাদিকা মোসা. সিমু আক্তার, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক মো. চাঁন মিয়া, শিল্প ও বাণিজ্য সম্পাদক মো. জুয়েল, শ্রম সম্পাদক মো. হাসিবুল ইসলাম (লিটু), স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক মো. নজরুল ইসলাম, বন ও পরিবেশ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন (সাগর), মানবাধিকার সম্পাদক মো. জাহিদ হোসেন এবং সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন মো. কামাল হোসেন তালুকদারসহ অন্যান্য সদস্যবৃন্দ।
সাধারণ সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম (হান্নান) বলেন, “তরুণ দল হচ্ছে বিএনপির অন্যতম শক্তিশালী অঙ্গসংগঠন। এই কমিটির প্রতিটি সদস্যকে নিয়ে আমরা সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল করব। জনগণের অধিকার আদায়, অন্যায়-অবিচারের বিরুদ্ধে আন্দোলন এবং সামাজিক কর্মকাণ্ডে তরুণ দলকে সক্রিয় ভূমিকা পালন করতে আমরা বদ্ধপরিকর।”
নবনির্বাচিত সভাপতি এম. ফিরোজ মাহমুদ (রাজু) বলেন, “আমার ওপর যে আস্থা ও দায়িত্ব অর্পণ করা হয়েছে তার জন্য জেলা ও উপজেলা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাই। নেছারাবাদ উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে তরুণ দলকে শক্তিশালী সংগঠনে পরিণত করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তরুণ সমাজকে অগ্রভাগে রাখাই হবে আমাদের মূল লক্ষ্য।”
নবগঠিত কমিটির অনুমোদনে নেছারাবাদ উপজেলার নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, এই কমিটির মাধ্যমে সংগঠন আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা পালন করবে।
