নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন-১২৮ পিরোজপুর-২ (নেছারাবাদ, কাউখালী ও ভান্ডারিয়া) থেকে মোট সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে তিনটি রাজনৈতিক দল একই জোটভুক্ত।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পিরোজপুর-২ আসনে যেসব প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শামীম সাঈদী, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত প্রার্থী ফয়সাল খান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মঞ্জু, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. আবুল কালাম আজাদ, জাতীয় পার্টি (জেপি) মনোনীত প্রার্থী মো. মাহিবুল হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন ও মো. মোস্তাফিজুর রহমান।
এদিকে বিভিন্ন গণমাধ্যমের সংবাদ থেকে জানা যাচ্ছে, জামায়াতে ইসলামী, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ একই রাজনৈতিক জোটের অংশ হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছে। ফলে ভোটের মাঠে এই আসনে জোটগত সমন্বয়ের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
