নিজস্ব প্রতিবেদক: নতুন বছরের প্রথম দিনে নেছারাবাদের সরকারি স্বরূপকাঠী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দত্ত শিক্ষার্থীদের পড়াশোনা নিয়ে কড়া শাসন করেছেন। বই বিতরণ অনুষ্ঠানে ইউএনও ছাড়াও অন্যান্য শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ইউএনও বলেন, যারা এক সাবজেক্টে ফেইল করবে, তাদেরকে পরবর্তী ক্লাসে উঠতে দেওয়া হবে না। আর যারা এর চেয়ে বেশি সাবজেক্টে ফেইল করবে, তাদেরকে টিসি দিয়ে স্কুল থেকে বের করে দেওয়া হবে।

একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে বলেন, তোমাদের বড় ভাই-বোনেরা অনেক ফেইল করেছে, কাজেই তোমাদের সারা বছর পড়াশোনা করতে হবে।
বক্তব্য শেষে শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করা হয়। উপজেলার অনেক বিদ্যালয়েই আজ নতুন বই বিতরণ করা হয়েছে।
