নিখোঁজের এক মাস পর মিলল আদিয়াতের মৃত্যুসংবাদ

স্বরূপবার্তা ডেস্ক: আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের ১নং ওয়ার্ডের সংগীতকাঠী গ্রামের বাসিন্দা মো. মিজানুর রহমানের বড় ছেলে মো. আদিয়াত আর নেই ।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৩ নভেম্বর ঢাকায় অবস্থানকালে মো. আদিয়াত নিখোঁজ হন। এরপর থেকে পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালানো হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। দীর্ঘ এক মাসের অনিশ্চয়তার পর আজ গাজীপুর থেকে তার মৃত্যুর সংবাদ পরিবারে পৌঁছায়।

খবরটি ছড়িয়ে পড়লে সংগীতকাঠী গ্রামে শোকের ছায়া নেমে আসে। আদিয়াতের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন। তবে তার মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে এখনো বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।

এ ঘটনায় শোকাহত পরিবার দ্রুত মরদেহ হস্তান্তর এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *