বলদিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী যুব ফোরামের আহ্বায়ক কমিটির আত্মপ্রকাশ

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ১নং বলদিয়া ইউনিয়নে জাতীয়তাবাদী যুব ফোরামের নতুন আহ্বায়ক কমিটির আত্মপ্রকাশ ঘটেছে। বুধবার (১৮ মার্চ) আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ রফিকুল ইসলাম সোহেল এবং সদস্য সচিব করা হয়েছে মোঃ নাইমুল ইসলাম সম্রাটকে।

এছাড়া কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মোঃ এমদাদুল। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্বপ্রাপ্তরা হলেন- মোঃ হাসান মোল্লা, মোঃ মাহবুবুর রহমান, মোঃ নজরুল ইসলাম, রুবেল বাহাদুর, মাস্টার মোঃ ওয়ালিউল্লাহ, সাগর আহাম্মেদ নীল, জুয়েল মাহমুদ, মোঃ ইমরান হোসেন, সুমন আহম্মেদ, মোঃ নাসির উদ্দিন, মোঃ এমদাদুল, মোঃ সোহেল রানা, মোঃ রিয়াজ, মোঃ রাজু, মোঃ সজিব, মোঃ ইউনুস ও মোঃ ছাইফুল ইসলাম বেপারী।

সূত্রে জানা যায়, যুবসমাজকে সংগঠিত করা, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং এলাকার বিভিন্ন সমস্যার সমাধানে সক্রিয় ভূমিকা রাখার লক্ষ্য নিয়েই এই কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম সোহেল বলেন, আমরা বলদিয়া ইউনিয়নের যুবসমাজকে ঐক্যবদ্ধ করে একটি শক্তিশালী ও সুশৃঙ্খল সংগঠন গড়ে তুলতে চাই। সমাজের উন্নয়ন ও মানুষের কল্যাণে আমরা সকলে একসঙ্গে কাজ করবো।

তিনি আরো বলেন, সংগঠনের অন্যতম উদ্দেশ্য হচ্ছে সকল গ্রুপিংয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং একটি সুসংগঠিত, সচেতন ও দায়িত্বশীল যুবসমাজ গড়ে তোলা।

সদস্য সচিব মোঃ নাইমুল ইসলাম সম্রাট বলেন, যুবকদের সঠিক পথে পরিচালিত করা এবং মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সচেতনতা তৈরি করাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা সবাইকে সঙ্গে নিয়ে একটি ইতিবাচক পরিবর্তন আনতে চাই।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, বলদিয়া ইউনিয়নে যুব সমাজকে ঐক্যবদ্ধ করে ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে একটি শক্তিশালী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করবে জাতীয়তাবাদী যুব ফোরাম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *