যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী দম্পতি আটক

সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক যৌথ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী দম্পতিকে আটক করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদ’কদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আটকরা হলেন রাসেল হাওলাদার (৩৫) ও তার স্ত্রী নাসরীন আক্তার (৩০)। রাসেল হাওলাদার স্বরূপকাঠি পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের জগৎপট্টি গ্রামের মৃত আবুল কালামের ছেলে।
উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে, ৩৩০ পিস ইয়াবা, ৭ গ্রাম গাঁজা, ১২টি মোবাইল ফোন, ৫টি সিম কার্ড, ২টি সিসি ক্যামেরা, ১টি মেমোরি কার্ড, ৬টি গ্রাইন্ডার মেশিন, একটি জঙ্গল নাইফসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম।

নেছারাবাদ সেনা ক্যাম্পের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের বসতবাড়ি থেকে বিপুল পরিমাণ মাদ’কদ্রব্যসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, আটক রাসেল হাওলাদার ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে নেছারাবাদ ও আশপাশের এলাকায় মা’দক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও এতদিন তারা কৌশলে আইনের চোখ ফাঁকি দিয়ে আসছিল।

অভিযান শেষে আটক দম্পতিকে উদ্ধারকৃত আলামতসহ পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য নেছারাবাদ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে সেনা ক্যাম্প সূত্র জানায়, মাদক ও স’ন্ত্রাসের বিরুদ্ধে সেনাবাহিনীর চলমান অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *