রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সেলিম বাহাদুরের জানাজা সম্পন্ন

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ৪ নং আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের মাহামুদকাঠী নিবাসী সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সেলিম বাহাদুর (৭৫) ইন্তেকাল করেছেন।

মরহুম মোঃ সেলিম বাহাদুর গতকাল বিকেল ৩টা ৩ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯টা ৩০ মিনিটে মাহমুদকাঠী কেন্দ্রীয় ঈদগা মাঠে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার পরে মরহুমকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শন করা হয়। এ সময় নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ এবং নেছারাবাদ থানার ওসি (তদন্ত) সঞ্জয় মজুমদারসহ প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, মুক্তিযোদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।

সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সেলিম বাহাদুরের মৃত্যুতে স্বরূপকাঠী অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে। মহান আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুন। আমিন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *