সোনাইমুড়ী সরকারি কলেজে কৃতিত্বের স্বাক্ষর নেছারাবাদের ফাতিমার

স্বরূপবার্তা ডেস্ক: সোনাইমুড়ী সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় একাধিক ইভেন্টে সাফল্য অর্জন করে কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নের ফাতিমা। সে সোহাগদলের সাইদুল ইসলামের কন্যা।

জানা গেছে, এবারের বার্ষিক ক্রীড়া আয়োজনে বিভিন্ন ট্র্যাক ও ফিল্ড ইভেন্টে অংশ নিয়ে ফাতিমা ধারাবাহিক নৈপুণ্য প্রদর্শন করে একাধিক পুরস্কার অর্জন করে। তার পারফরম্যান্সের ভিত্তিতে তাকে সামগ্রিকভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

ফাতিমার এই অর্জনে নেছারাবাদ অঞ্চলে ইতিবাচক সাড়া পড়েছে। স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও ক্রীড়াপ্রেমীরা তার সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন। তারা মনে করছেন, এ ধরনের অর্জন অন্য শিক্ষার্থীদেরও খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত হতে উৎসাহিত করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *