রাজাবাড়িতে আগামীকাল বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

মানবিক উদ্যোগ ও সেবার মানসিকতা নিয়ে আন্তর্জাতিক লায়ন্স ক্লাব অফ ঢাকার আয়োজনে বলদিয়া ইউনিয়নের রাজাবাড়ি গ্রামে আগামীকাল (৬ ফেব্রুয়ারি) একদিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাজাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালিত হবে।

স্থানীয় সর্বস্তরের মানুষকে নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত হয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণের আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

আয়োজক সূত্রে জানা গেছে, ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগীদের চোখের বিভিন্ন সমস্যার প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা, পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হবে। যেসব রোগীর চোখের অপারেশন বা লেন্স প্রতিস্থাপনের প্রয়োজন হবে, তাদের ঢাকার আগারগাঁওস্থ লায়ন্স হাসপাতাল থেকে উন্নত চিকিৎসা সেবা দেওয়া হবে। এ ক্ষেত্রে রোগীদের যাতায়াতসহ সকল চিকিৎসা ব্যয় লায়ন্স ক্লাব বহন করবে, যা স্থানীয়দের জন্য এক অনন্য মানবিক সহায়তা হিসেবে বিবেচিত হচ্ছে।

‘ভিশন ফর ভিশন–২৩’ শিরোনামে আয়োজিত এ মহতী উদ্যোগে সৌজন্যে রয়েছে আবুল কালাম ও রাজিয়া কালাম ফাউন্ডেশন। এলাকার সচেতন মহল এমন সেবামূলক কর্মসূচিকে স্বাগত জানিয়ে সকল শ্রেণি-পেশার মানুষকে সুযোগটি কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন।

মানবতার কল্যাণে এমন উদ্যোগ স্থানীয় মানুষের মাঝে নতুন আশার আলো জাগাবে বলে সংশ্লিষ্টদের

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *