পিরোজপুর জেলা যুবদলের বহিষ্কৃত আহ্বায়ক মারুফ হাসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি। তার আবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এর আগে গত বছরের আগস্ট মাসে চাঁদাবাজির একটি মামলায় মারুফ হাসেনকে যৌথ বাহিনী গ্রেপ্তার করেছিল।
এদিকে পৃথক আরেক সিদ্ধান্তে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পিরোজপুরের স্বরূপকাঠি পৌর যুবদলের সদস্য মো. সিরাজ ভুঁইয়া এবং যুবদল নেতা মামুন সরদারকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় এসব সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
