সোহেল মনজুর সুমনের মনোনয়নপত্র দাখিল আজ

নিজস্ব প্রতিবেদক: পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব আহম্মদ সোহেল মনজুর সুমন আজ মনোনয়নপত্র দাখিল করবেন।

আজ বিকেল ৪টায় তিনি পিরোজপুর জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, আহম্মদ সোহেল মনজুর সুমন মুক্তিযুদ্ধের নবম সেক্টরের বেসামরিক প্রধান, সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য মরহুম নুরুল ইসলাম মনজুরের সুযোগ্য সন্তান। তিনি একজন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী হিসেবেও এলাকায় সুপরিচিত।

মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

এ সময় তিনি বিএনপি, অঙ্গসংগঠনসহ সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *