১৩৫তম অগ্রহায়ণের মাহফিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: ঐতিহ্যবাহী ছারছীনা দরবার শরীফে ১৩৫তম অগ্রহায়ণের ঈছালে ছাওয়াব মাহফিল অত্যন্ত শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নূরানী পরিবেশে সম্পন্ন হয়েছে। তিন দিনব্যাপী আয়োজনে অসংখ্য মুরিদান, আশেকান ও ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। দরবার শরীফজুড়ে ‘আমীন, আমীন’ ধ্বনিতে সৃষ্টি হয় হৃদয়স্পর্শী আধ্যাত্মিক আবেশ।

মাহফিলের প্রধান আকর্ষণ ছিল আমীরে হিযবুল্লাহ ও ছারছীনা দরবারের পীর ছাহেব কেবলা হজরত মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা:জি:আ:) এর দোয়া, জিকির, নসিহত ও মোনাজাত। তাঁর হৃদয়গ্রাহী বয়ান ও দোয়ার মাধ্যমে মাহফিলের আনুষ্ঠানিকতা সুন্দরভাবে সমাপ্ত হয়। অংশগ্রহণকারীরা দেশ, জাতি, মুসলিম উম্মাহ ও মানবতার কল্যাণে আখেরি মোনাজাতে অংশ নেন।

এর আগে দুপুরে ছারছীনা দরবার শরীফে আগমন করেন আলজেরিয়ার রাষ্ট্রদূত মুহাম্মদ আবদেলোহাব সাইদানি। তিনি দরবারের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং আয়োজকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তাঁর এ আগমন মাহফিলকে ঘিরে আলোচনাকে আরও সমৃদ্ধ করে।

এবারের মাহফিলকে ঘিরে দরবার এলাকায় সৃষ্টি হয়েছিল উৎসবমুখর পরিবেশ। দেশের বিভিন্ন জেলা ও বিদেশ থেকেও বিপুল সংখ্যক মুসুল্লি অংশ নেন। আয়োজকরা জানান, সুশৃঙ্খল নিরাপত্তা ও নিবিড় ব্যবস্থাপনার কারণে পুরো অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *