উপজেলায় আজ শনিবার রাত ৮টার দিকে উপজেলা পরিষদের পুকুর থেকে এক অজ্ঞাত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা পুকুরে ভাসতে দেখে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা পরিষদ চত্বরের একটি ঘরে নিরাপদে রাখেন। ঘটনাটি স্বরূপকাঠীর কেন্দ্রীয় প্রশাসনিক এলাকা উপজেলা পরিষদের কাছে ঘটে।
উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের নাম ‘রশিদ গাজী’ বলে জানিয়েছেন, তবে আর কোনো তথ্য জানাতে পারছেন না। স্থানীয়রা তাঁর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছেন।
কেউ যদি এই ব্যক্তিকে চিনে থাকেন বা তার পরিবারের কোনো তথ্য জানেন, তাহলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে
01316582794
