আব্দুল মজিদ খানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সেহাঙ্গল ঈদগাহ মাঠে ৮নং সমুদয়কাঠী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম আব্দুল মজিদ খানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং মরহুমের স্বজনরা উপস্থিত ছিলেন।

মাহফিলে মরহুম আব্দুল মজিদ খানের বর্ণাঢ্য রাজনৈতিক ও সামাজিক জীবনের বিভিন্ন দিক স্মরণ করে বক্তারা বলেন, তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ সংগঠক ও সমাজসেবক। দলের দুঃসময়ে তিনি সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন এবং দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার মৃত্যুতে দল একজন অভিজ্ঞ ও পরীক্ষিত নেতাকে হারিয়েছে।

পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত সবাই মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

অনুষ্ঠানে বক্তারা মরহুমের আদর্শ অনুসরণ করে সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *