স্বরূপবার্তা ডেস্ক: বাংলাদেশ পুলিশে পেশাদারিত্ব, নিষ্ঠা ও সেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে নেছারাবাদ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সাবিহা মেহেবুবা অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন।
পদোন্নতি উপলক্ষে পিরোজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী আনুষ্ঠানিকভাবে তাকে র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্র জানায়, দায়িত্ব পালনে সততা, পেশাগত দক্ষতা এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমে সক্রিয় ভূমিকার জন্য তিনি এ পদোন্নতি লাভ করেন। তার পদোন্নতিকে জেলা পুলিশের জন্য একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল আউয়াল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান এবং অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী, পিপিএম।
জেলা পুলিশের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন পদে তিনি আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবায় আরও কার্যকর ভূমিকা রাখবেন।
