স্বরূপকাঠি-বরিশাল রুটে বাস চলাচল বন্ধ

বরিশালের কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালে অর্ধেক ভাড়া দেওয়া নিয়ে পরিবহনশ্রমিকদের সঙ্গে ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষের পর বরিশালের সাথে সব জায়গার বাস চলাচল বন্ধ রয়েছে। যার প্রভাব পড়েছে স্বরুপকাঠিতেও। সেখানেও রয়েছে বাস চলাচল বন্ধ।

এই ঘটনার পর থেকে কোন বাস ছেড়ে যায়নি বরিশালের উদ্দেশ্যে। সরেজমিনে দেখা যায়, বাসস্ট্যান্ডে যাত্রীও তেমন একটা নেই। পরিবহন চালক-শ্রমিকরা অলস সময় কাটাচ্ছেন। এই সমস্যা কবে নাগাদ শেষ হতে পারে তাও কেউ বলতে পারছেন না।

উল্লেখ্য, শনিবার রাতে ছাত্র-পরিবহন শ্রমিকদের সংঘর্ষে কমপক্ষে অর্ধ শতাধিক আহত হয়। এসময় শতাধিক গাড়ি ভাংচুর করা হয়। এরপর থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *