স্বরূপকাঠী প্রেসক্লাব থেকে আবু রায়হান সোহেলকে সাময়িক বহিষ্কার

স্বরূপকাঠী প্রেসক্লাবের সদস্য আবু রায়হান সোহেলকে সাময়িকভাবে সদস্যপদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। তিনি “সাপ্তাহিক শীর্ষ খবর”-এর স্বরূপকাঠী উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সোমবার (৩ মার্চ) সন্ধ্যায় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তে এ বহিষ্কারাদেশ জারি হয়।

প্রেসক্লাব সূত্রে জানা গেছে, দায়িত্ব পালনকালে তিনি প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে অসদাচরণ এবং উসকানিমূলক লেখালেখির মাধ্যমে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করেন। এ বিষয়ে তাকে একাধিকবার মৌখিকভাবে সতর্ক ও নিষেধ করা হলেও তার আচরণের কোনো পরিবর্তন হয়নি। বরং পূর্বের ন্যায় একই ধরনের কর্মকাণ্ড অব্যাহত রাখায় প্রেসক্লাবের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে অভিযোগ উঠে।

এ প্রেক্ষিতে কার্যনির্বাহী কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী তাকে তার পদবীসহ স্বরূপকাঠী প্রেসক্লাবের সদস্যপদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

প্রেসক্লাবের সভাপতি মো. গোলাম মোস্তফা স্বাক্ষরিত বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়, এই আদেশ ০৩ মার্চ ২০২৬ ইং তারিখ থেকে এ আদেশ কার্যকর হবে।

এ বিষয়ে সংগঠনের নেতৃবৃন্দ জানান, প্রেসক্লাবের শৃঙ্খলা ও মর্যাদা রক্ষার্থে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *