নিজস্ব প্রতিবেদক: সরকার কর্তৃক গঠিত পে-কমিশনের সুপারিশ অনুযায়ী বৈষম্যহীন ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ সাত দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ নেছারাবাদে এ কর্মসূচি আয়োজন করে।
কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১ ফেব্রুয়ারি) থেকে বুধবার (৩ ফেব্রুয়ারি) পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত নেছারাবাদ উপজেলা পরিষদ ভবনের সামনে অবস্থান ও বিক্ষোভ চলে।
কর্মসূচিতে অংশগ্রহণকারী বক্তারা জানান, পে-কমিশনের সুপারিশ বাস্তবায়নে দীর্ঘদিন ধরে টালবাহানা করা হচ্ছে, যা সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি করেছে। তারা বলেন, বৈষম্যহীন ৯ম পে-স্কেলের গেজেট দ্রুত প্রকাশ না হলে আন্দোলন আরও কঠোর হবে।
তারা আরও জানান, ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে এবং প্রয়োজনে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সমন্বয় করে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
এই অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি বাস্তবায়ন করে উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, নেছারাবাদ, পিরোজপুর।
