নিজস্ব প্রতিবেদক: উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল কালাম আজাদের বিরুদ্ধে জারি করা অব্যাহতি আদেশ প্রত্যাহার করা হয়েছে। দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে আবারও বিএনপির প্রাথমিক সদস্য পদে পুনর্বহাল করা হয়েছে।
দলের পক্ষ থেকে পাঠানো পত্রে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে পূর্বে প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। পরবর্তীতে তার আবেদনের ভিত্তিতে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী অব্যাহতি আদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফেরত দেওয়া হয়েছে। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে বলেও পত্রে উল্লেখ রয়েছে।
চিঠিতে আরও বলা হয়, এখন থেকে তিনি দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে চলবেন এবং সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে সক্রিয় ভূমিকা রাখবেন দল এমন প্রত্যাশা করছে।
