দায়িত্ব পেয়ে কৃতজ্ঞতা জানালেন সোহেল মনজুর

আজিজুল ইসলাম: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়া জানিয়েছেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আহম্মদ সোহেল মনজুর সুমন। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে দলীয় চেয়ারপারসন ও নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তার ভেরিফাইড ফেসবুক পেইজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। প্রথমেই আমি মহান রব্বুল আলামিনের দরবারে শোকরানা আদায় করছি। আমার প্রতি আস্থা ও বিশ্বাস রাখার জন্য আমি আমার পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমান-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আমার জীবনের এই স্মরণীয় মুহূর্তে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী খালেদা জিয়া-এর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনা করছি।

আপনারা জানেন, আমার প্রথম পরিচয় আমি পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য। সুতরাং এই মুহূর্তে আপনাদের মাধ্যমে আমার এলাকার সকল মানুষের প্রতি অন্তর থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। কারণ পিরোজপুর-২ বাসীর আস্থা ও ভালোবাসা আজ আমাকে এই সম্মান এনে দিয়েছে। আমার এ সম্মান আমি পুরো পিরোজপুর-২ বাসীর প্রতি উৎসর্গ করলাম।

আমি ধর্ম-বর্ণ নির্বিশেষে সততা ও নিষ্ঠার সঙ্গে সকলকে নিয়ে দেশের উন্নয়নের জন্য কাজ করে আমার চেয়ারম্যান জনাব তারেক রহমানের আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষা করবো, ইনশাআল্লাহ।”

সবশেষে তিনি পিরোজপুরবাসীর কাছে দোয়া কামনা করেন এবং আবারও সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *