পবিত্র ঈদুল আযহার ছুটি শেষে নিজ বাড়ি থেকে ঢাকায় ফেরার পূর্বে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানকে জেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়েছে।
উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের সেহাঙ্গল গ্রামের নিজ বাসভবন ত্যাগের সময় এ সম্মাননা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নেছারাবাদ সার্কেলের সহকারী পুলিশ সুপার প্রনয় রায়, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রবীর কুমার দাস, সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হান মাহমুদ, নেছারাবাদ পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার মজুমদারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
জেলা প্রশাসনের এ ধরনের রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন স্থানীয় পর্যায়ে দায়িত্বশীল ব্যক্তিদের প্রতি সম্মান ও মর্যাদার বহিঃপ্রকাশ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। উপস্থিত কর্মকর্তারা বিচারপতি রিয়াজ উদ্দিন খানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
সংক্ষিপ্ত এ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রশাসন ও বিচার বিভাগের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্মানের সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করা হয়।
