পাটিকেলবাড়ী দরগাহ শরিফে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

পাটিকেলবাড়ী দরগাহ শরিফ (ওয়াক্ফ এস্টেট) প্রাঙ্গণে আজ শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ জুমা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দরবার শরিফের মুতাওয়াল্লি ও প্রবীণ বিএনপি নেতা ফকির নাসির উদ্দিনের নেতৃত্বে এ আয়োজন সম্পন্ন হয়।

মাহফিলে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, এলাকাবাসী, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর শারীরিক অবনতি গোটা জাতির জন্য উদ্বেগের বিষয় তাই তাঁর দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় সবার কাছে দোয়া করার অনুরোধ জানান তারা।

দোয়া শেষে মিলাদ অনুষ্ঠিত হয় এবং তবারক বিতরণ করা হয়। উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিরা অসুস্থ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *