সোহাগদলে স্বল্পমূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত

সোহাগদল প্রতিনিধি: সোহাগদলে “পাইওনীয়র ইয়ুথ ক্লাব” এর উদ্যোগে ইসলামি চক্ষু হাসপাতালের সহায়তায় ১ দিন ব্যাপি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। বেলা ২ ঘটিকায় রোগী দেখা শুরু হয়। শতাধিক রোগী চিকিৎসার জন্য নিবন্ধিত হয়েছে বলে জানা যায়।

উক্ত ক্যাম্পেইনে ২০ টাকা মূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। চোখের প্রাথমিক পরীক্ষা বিনামূল্যে দেওয়া হচ্ছে। তবে ওষুধ এবং চশমার লেন্স মূল্য পরিশোধ করতে হচ্ছে । চক্ষু পরীক্ষার জন্য রিফ্রাকশন ও ইনভেস্টিগেশন টিম রয়েছে। যাদের চোখের ছানি অপারেশন দরকার তাদের জন্য পরামর্শ টিমও রয়েছে।

চোখের সমস্যা নিয়ে আগত রোগী মোঃ সিফারুল ইসরামের সাথে কথা বলে জানা যায় প্রাথমিক ভাবে যেসকল চিকিৎসা প্রদান করা হয়েছে তাতে তিনি খুশি। অপর এক রোগী সজিবুর রহমান বলেন হাতের কাছে নামমাত্র মূল্যে এমন চিকিৎসা সবার জন্যই ভালো।

ক্যাম্প অর্গানাইজার মোঃ মাহামুদ হাসান রেজা স্বরুপবার্তাকে বলেন, আমরা বিভিন্ন সময় এরকম ক্যাম্পেইন করে আসছি। যাতে করে গরীব রোগীরাও চোখের সমস্যা থেকে মুক্তি পেতে পারে।

উক্ত ক্যাম্পেইনে ডাঃ মাহামুদুল হাসান, এম.বি.বি.এস জানান এখানে চোখের প্রাথমিক সমস্যার সমাধান দেওয়া হচ্ছে। তবে রেটিনার সমস্যা সহ জটিল সমস্যা হাসপাতালে যোগাযোগ করতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *