বলদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড নির্বাচন কেন্দ্র কমিটির মতবিনিময় সভা

নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড নির্বাচন কেন্দ্র কমিটির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় আয়োজিত এ সভায় বলদিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক মাষ্টার এনামুল হক রতনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহীদুল ইসলাম বাহাদুর ও বলদিয়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মো. আজাহারুল ইসলাম টুটুল সহ অন্যান্য নেতাকর্মীরা।

সভায় বক্তারা দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, কেন্দ্র কমিটির ভূমিকা জোরদার করা এবং আসন্ন রাজনৈতিক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের বিষয়ে গুরুত্বারোপ করেন। এছাড়াও তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত রাখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *