বলদিয়া ইউনিয়নে রোগীবাহী জলযান ‘প্রচেষ্টা’ উদ্বোধন

বলদিয়া প্রতিনিধি: বলদিয়া ইউনিয়নের জিলবাড়ী গ্রামে প্রান্তিক ও অসহায় মানুষের চিকিৎসা সেবা সহজতর করতে রোগীবাহী জলযান ‘প্রচেষ্টা- মানুষের জন্য’ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে স্থানীয় জনতার উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. রফিকুল ইসলাম।

স্থানীয় উদ্যোগ ও কমিউনিটির সহায়তায় নির্মিত এ জলযানটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে নদীপথ নির্ভর এলাকাগুলোর রোগী দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য। বন্যা, বর্ষা মৌসুম বা জরুরি অবস্থায় যেখানে সড়কপথে যোগাযোগ বিঘ্নিত হয়, সেখানে এই রোগীবাহী নৌযান জীবনরক্ষাকারী ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, যুবসমাজ এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। অনেকেই জানান, এই উদ্যোগ বলদিয়া ইউনিয়ন ও আশপাশের গ্রামের মানুষের দীর্ঘদিনের প্রয়োজন পূরণ করবে। বিশেষ করে দরিদ্র ও প্রান্তিক পরিবারগুলো উপকৃত হবে, যাদের জন্য দ্রুত চিকিৎসা সেবায় পৌঁছানো বড় চ্যালেঞ্জ ছিল।

এ উদ্যোগকে বাস্তবায়ন ও সার্বিক সহযোগিতা করেছে ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেড। অনুষ্ঠানের আয়োজক মো. নজরুল ইসলাম সকল শুভাকাঙ্ক্ষী, সহযোগী ব্যক্তি ও সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং রোগীবাহী জলযানের কার্যক্রম সফলভাবে চালানোর জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *