আজিজুল ইসলাম, চিফ রিপোর্টার
মাদক ব্যবসা বন্ধ এবং মাদক আইন পরিবর্তনের দাবিতে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ৪ নং আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের কুড়িয়ানা বাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৪টা ৩০ মিনিটে স্থানীয় ইউনিয়নবাসীর উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মাদকমুক্ত সমাজ গঠন, মাদক ব্যবসা বন্ধ এবং মাদক নিয়ন্ত্রণে বিদ্যমান আইন পরিবর্তনের দাবি জানানো হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। তাই মাদক ব্যবসা ও মাদকদ্রব্যের অপব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি জনসচেতনতা বাড়ানো প্রয়োজন।
এ সময় উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন তালুকদার, স্বরূপকাঠী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মইনুল হাসান, সাংগঠনিক সম্পাদক হাফিজ শিকদার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম মিজান, ঢাকা দক্ষিণ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ মন্ডল, ইউনিয়ন বিএনপি নেতা মৃত্যুঞ্জয় মিত্রসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মানববন্ধনের ভাবনায় ছিলেন নীলুফা ইয়াসমিন (নীলু)।
আলোচনা সভায় বক্তারা মাদক ব্যবসার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
