Debasish Mandal

পিরোজপুর সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

পিরোজপুর সরকারি মহিলা কলেজে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আহম্মদ সোহেল মনজুর, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা […]

পিরোজপুর সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা Read More »

নেছারাবাদে মাদক ও মোবাইল আসক্তি রুখতে ভিন্নধর্মী উদ্যোগ

মাদক ও মোবাইল আসক্তি থেকে তরুণ সমাজকে দূরে রাখতে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নে পহেলা বৈশাখ উপলক্ষে শুরু হয়েছে ব্যতিক্রমধর্মী এক ফুটবল টুর্নামেন্ট। “ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল—মোবাইল গেমস ও নেশা ছেড়ে খেলতে চল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর উদ্বোধন করা হয়। বলদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জমকালো আয়োজনের

নেছারাবাদে মাদক ও মোবাইল আসক্তি রুখতে ভিন্নধর্মী উদ্যোগ Read More »

নেছারাবাদে ৫০০ কৃষক-কৃষাণীর মাঝে কৃষক কার্ড বিতরণ

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ৫০০ জন কৃষক-কৃষাণীর মাঝে কৃষক কার্ড বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. আবু সাঈদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত

নেছারাবাদে ৫০০ কৃষক-কৃষাণীর মাঝে কৃষক কার্ড বিতরণ Read More »

পহেলা বৈশাখে পাটিকেলবাড়ীতে ঐতিহ্যবাহী মেলা ও ঘোড়দৌড়ের আয়োজন

বাংলা নববর্ষকে ঘিরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী আয়োজন হিসেবে পিরোজপুরের পাটিকেলবাড়ীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বৈশাখী মেলা ও ঘোড়দৌড় প্রতিযোগিতা। নীল পূজা ও পহেলা বৈশাখ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল ২০২৬, মঙ্গলবার বিকাল ৩টা থেকে গুয়ারেখা ইউনিয়নের পাটিকেলবাড়ী (এগারো গ্রাম স্কুলের পিছনের মাঠে) সর্বজনীন হরিবাসর প্রাঙ্গণে এ আয়োজন করা হয়েছে। আয়োজক সূত্রে জানা গেছে, মেলার প্রধান আকর্ষণ হিসেবে থাকছে

পহেলা বৈশাখে পাটিকেলবাড়ীতে ঐতিহ্যবাহী মেলা ও ঘোড়দৌড়ের আয়োজন Read More »

পিরোজপুরে অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা ৩ লাখ টাকা

পিরোজপুর সদর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে দুইটি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ৩ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে একটি ইটভাটার আগুনও নিভিয়ে দেওয়া হয়েছে। রোববার (১২ এপ্রিল) জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে সদর উপজেলার হুলারহাট এলাকায় অবস্থিত ‘রাহি ব্রিকস’-এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ইট পোড়ানোর কাজে অবৈধভাবে জ্বালানি কাঠ ব্যবহারের

পিরোজপুরে অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা ৩ লাখ টাকা Read More »

জিয়ানগরে পুকুরে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় পুকুরে পড়ে আব্দুল্লাহ শিকদার (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১২ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার দক্ষিণ ভবানীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ শিকদার ওই এলাকার বাসিন্দা মো. শাহিদুল শিকদারের সেজ ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে শিশুটির মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় আব্দুল্লাহ বাড়ির সামনে পুকুরপাড়ে

জিয়ানগরে পুকুরে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু Read More »

ন্যাশনাল সার্ভিস কর্মীদের চাকরি বহালের দাবিতে পিরোজপুরে মানববন্ধন

ন্যাশনাল সার্ভিস কর্মীদের চাকরি পুনর্বহাল এবং বেকারমুক্ত রাষ্ট্র গঠনের দাবিতে পিরোজপুরে মানববন্ধন করেছে বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ পিরোজপুর জেলা শাখা। রবিবার (১২ এপ্রিল) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি তাছমিয়া আক্তার। মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক বাপ্পি চন্দ্র হালদার, জিয়ানগর উপজেলার সভাপতি ইতি

ন্যাশনাল সার্ভিস কর্মীদের চাকরি বহালের দাবিতে পিরোজপুরে মানববন্ধন Read More »

গণপূর্ত মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব পদে নিয়োগ পেলেন হুমায়ুন রশিদ

পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের অভিপ্রায় অনুযায়ী তাঁর সহকারী একান্ত সচিব পদে হুমায়ুন রশিদ-কে নিয়োগ প্রদান করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব গোলাম মোরশেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশে জারি করা হয়। মন্ত্রণালয়ের জারিকৃত এ আদেশে জানানো হয়, নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চর

গণপূর্ত মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব পদে নিয়োগ পেলেন হুমায়ুন রশিদ Read More »

ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তা শিল্পী হালদারের বিরুদ্ধে পুনরায় স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে নানা অনিয়মের কারণে দপ্তরের কার্যক্রমে স্থবিরতা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন সেবা গ্রহীতা ও স্থানীয়রা। অভিযোগ রয়েছে, মাসিক নির্ধারিত হারে অর্থের বিনিময়ে মাঠপর্যায়ের একাধিক কর্মচারী নিয়মিত অফিসে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা উত্তোলন করছেন। এদের মধ্যে ভিটাবাড়িয়া ইউনিয়নের

ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ Read More »

পিরোজপুরে ‘শয়তানের নিঃশ্বাসে’ প্রতারণা, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

পিরোজপুর পৌর শহরে ‘শয়তানের নিঃশ্বাস’ নামে পরিচিত একটি প্রতারণার কৌশল ব্যবহার করে এক মহিলার কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১১ এপ্রিল) সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে পৌরসভার সাধনা ব্রিজ সংলগ্ন সাগর স্টোরের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী হোসনে আরা (৫৫) জানান, ঘটনার সময় দুইজন অজ্ঞাত ব্যক্তি তার সঙ্গে কথোপকথনে

পিরোজপুরে ‘শয়তানের নিঃশ্বাসে’ প্রতারণা, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট Read More »