swarup-dristibhongi

এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধি: সাধারণ মানুষের নীরব চাপা আর্তনাদ

দেশের জ্বালানি খাতে আবারও অস্থিরতার বার্তা দিল ভোক্তাপর্যায়ের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) মূল্যবৃদ্ধি। এপ্রিল মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম এক লাফে ৩৮৭ টাকা বাড়িয়ে ১,৭২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এই সিদ্ধান্ত নিয়েছে (বিইআরসি), যা কার্যকর হয়েছে ঘোষণার দিন সন্ধ্যা থেকেই। একই সঙ্গে অটোগ্যাসের দামও উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। প্রশ্ন উঠছে এই মূল্যবৃদ্ধির বোঝা কে […]

এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধি: সাধারণ মানুষের নীরব চাপা আর্তনাদ Read More »

স্কুল ফিডিং-উদ্যোগের মহৎ লক্ষ্য, বাস্তবতায় কেন এত গরমিল?

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চালু হওয়া স্কুল ফিডিং কর্মসূচি নিঃসন্দেহে একটি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। শিশুপুষ্টি নিশ্চিত করা, বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানো এবং ঝরে পড়া রোধ এই তিনটি গুরুত্বপূর্ণ লক্ষ্য সামনে রেখে এমন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কিন্তু দুঃখজনকভাবে, এই ভালো উদ্যোগটি শুরুতেই নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। প্রথম

স্কুল ফিডিং-উদ্যোগের মহৎ লক্ষ্য, বাস্তবতায় কেন এত গরমিল? Read More »

শৈশবে আমার ঈদ আনন্দ; যে ঈদ আর ফিরে আসবে না : হাবিবুল্লাহ মিঠু

রমজান এলেই যেন আমাদের ছোট্ট দুনিয়াটা বদলে যেত। স্কুল বন্ধ, কিন্তু স্বাধীনতা পুরোপুরি নয়; সকালে আব্বার কড়া শাসন আর মায়ের যত্নশীল চোখে পড়াশোনা চলত নিয়মমতো। তবুও মনে থাকত একটাই অপেক্ষা—কখন বাইরে বের হব, কখন বন্ধুদের সঙ্গে খেলব! আমাদের ঈদ মানেই ছিল মার্বেলের রাজ্য। ছোট ছোট কাঁচের গোলকগুলো যেন ছিল আমাদের সুখের ভাণ্ডার। দাগ কেটে মার্বেলের

শৈশবে আমার ঈদ আনন্দ; যে ঈদ আর ফিরে আসবে না : হাবিবুল্লাহ মিঠু Read More »

থাইল্যান্ডে আজীবন ফ্রি চিকিৎসার সুযোগ পেলেন সাংবাদিক গোলাম মোস্তফা

আন্তর্জাতিক পর্যায়ে সম্মানজনক স্বীকৃতি হিসেবে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অবস্থিত থাই রেডক্রস সোসাইটি পরিচালিত চুলালংকর্ন হাসপাতাল থেকে আজীবন ফ্রি চিকিৎসা সেবার জন্য বিশেষ আইডি কার্ড পেয়েছেন বাংলাদেশি সাংবাদিক গোলাম মোস্তফা। জানা গেছে, চুলালংকর্ন হাসপাতালের থাই রেডক্রস সোসাইটি কর্তৃপক্ষ উন্নত চিকিৎসা সেবার জন্য নির্বাচিত মাত্র পাঁচজনের মধ্যে তাকে এই বিশেষ ফ্রি আইডি কার্ড প্রদান করেছে। এই কার্ডের

থাইল্যান্ডে আজীবন ফ্রি চিকিৎসার সুযোগ পেলেন সাংবাদিক গোলাম মোস্তফা Read More »

ঐতিহাসিক বিজয় ও কাঙ্খিত প্রাপ্তির পর প্রত্যাশা

নির্বাচনের সময় নিয়ম অনুযায়ী ইশতেহারে নানা ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়। বিজয়ের আশায় প্রার্থীরা যুগ যুগ ধরে এ প্রতিশ্রুতি দিয়ে আসছেন। এটি অস্বাভাবিক কিছু নয়; বরং রাজনীতির এক স্বীকৃত ও প্রচলিত বাস্তবতা। তবে আমার ব্যক্তিগত মত হলো—নির্বাচনে বিজয়ী হওয়ার পর যদি একজন সাংসদ তার দেওয়া প্রতিশ্রুতির সবকিছু বাস্তবায়ন করতে নাও পারেন, অন্তত এক-তৃতীয়াংশ বাস্তবায়ন করতে পারলেই

ঐতিহাসিক বিজয় ও কাঙ্খিত প্রাপ্তির পর প্রত্যাশা Read More »

আইনকে বৃদ্ধাঙ্গুলি, নাকি রাষ্ট্রের নীরব আত্মসমর্পণ?

একজন ম্যাজিস্ট্রেট যখন একজন রাজনীতিককে বলেন, আপনি আচরণবিধি ভঙ্গ করছেন। তখন সেটি কোনো ব্যক্তিগত সতর্কতা নয়। এটি রাষ্ট্রের পক্ষ থেকে উচ্চারিত একটি আইনি বক্তব্য। সেই বক্তব্যের জবাবে যদি একজন আইনজীবী ও স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বলেন, ‘সবাই করছে’। তখন প্রশ্ন আর আচরণবিধিতে সীমাবদ্ধ থাকে না। প্রশ্নটি চলে যায় রাষ্ট্রবোধের গভীরে। এই লেখার প্রেক্ষাপট ১৭ জানুয়ারি

আইনকে বৃদ্ধাঙ্গুলি, নাকি রাষ্ট্রের নীরব আত্মসমর্পণ? Read More »

অভাব হারায়নি, শুধু রূপ বদলেছে

একসময় রুটি ছিল অভাবের নামান্তর। ভাত জুটত না বলেই মানুষ রুটি খেত। পছন্দে নয় প্রয়োজনেই। রুটি তখন ছিল ক্ষুধার সাক্ষ্য, দারিদ্র্যের নীরব দলিল। আজ সেই রুটি হয়ে গেছে সচেতনতার মুখোশ। রুটি এখন আর অভাবের প্রতীক নয়; হয়েছে রুচি, ডায়েট আর তথাকথিত আধুনিকতার বিজ্ঞাপন। কেউ ডায়েটের অজুহাতে, কেউ অসুখের দোহাই দিয়ে, কেউ আবার আভিজাত্যের মোড়কে রুটি

অভাব হারায়নি, শুধু রূপ বদলেছে Read More »

নিশ্চয়তা নেই, তবুও কলম ধরি : হাবিবুল্লাহ মিঠু

স্বাধীনচেতা জীবনযাপন করতে চেয়েছিলাম বলেই নিজের অজান্তেই কখন যে সংবাদকর্মী হয়ে গেলাম, তা টেরই পাইনি। ভাবতে গিয়ে আজ একটু পিছনে ফিরে তাকিয়ে নিজেকেই প্রশ্ন করি—লেখাপড়া করে আসলে কী শিখলাম, আর কী করলাম? সার্টিফিকেটের পাতায় অনেক কিছু লেখা আছে, কিন্তু জীবনের পাতায় তার কতটুকু কাজে লেগেছে—সে প্রশ্ন থেকেই যায়। শিখেছি প্রশ্ন করতে, সত্য খুঁজতে, অন্যায়ের সামনে

নিশ্চয়তা নেই, তবুও কলম ধরি : হাবিবুল্লাহ মিঠু Read More »

বই উৎসবের মাঠে শাসন! আমরা কি সঠিক পথে হাটছি?

ফেসবুকে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিও মনোযোগ দিয়ে দেখলাম। একটি এলাকার বই উৎসব অনুষ্ঠানে একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষার্থীদের উদ্দেশে কঠোর ভাষায় বক্তব্য দিচ্ছেন। বক্তব্যটি শুনে প্রথমে আমার মনে হয়েছিল, তিনি হয়তো বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের শাসাচ্ছেন। কিন্তু ভিডিওটি ভালো করে দেখার পর বুঝলাম। না, তিনি কথা বলছেন একটি মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের

বই উৎসবের মাঠে শাসন! আমরা কি সঠিক পথে হাটছি? Read More »

মব, আত্মরক্ষা ও আইনের বাস্তবতা

আইনের শাসনে বিশ্বাসী একজন নাগরিক হিসেবে আমি স্পষ্ট করে বলতে চাই, মব জাস্টিস বা জনতার হাতে বিচার কখনোই গ্রহণযোগ্য নয়। রাষ্ট্রীয় কাঠামোয় বিচার করার দায়িত্ব আদালত ও আইনশৃঙ্খলা বাহিনীর। তা কখনো জনতার হতে পারেনা। তবে, বাস্তব জীবনের হঠাৎ সৃষ্ট সংকট ও আত্মরক্ষার প্রশ্নটি বিষয়টিকে কিছুটা জটিল করে তোলে। যা কোনভাবেই উপেক্ষা করার সুযোগ নেই। না

মব, আত্মরক্ষা ও আইনের বাস্তবতা Read More »